পুলিশের সঙ্গে সংঘর্ষ: ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন শাহবাগে

  • আপডেটের সময়: ০৯:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে রাস্তা খোলা রয়েছে।

জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি তোলে ইনকিলাব মঞ্চ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দুই ভাগে ভাগ হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে যমুনার সামনে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে যমুনার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পথে তাদের মারধর করা হয়েছে অভিযোগ করে ফিরে আসেন তারা।

এ ঘটনার পর ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের লোকজন ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ প্রথমে তাদের ওপর জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে আহত হন।

আহত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে কোনো গুলির রোগী পাওয়া যায়নি। যাঁরা আহত হয়ে এসেছেন, তাঁদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ রোগীর জখম ফেটে যাওয়া, থেঁতলে যাওয়া। এখন পর্যন্ত ভর্তি দেওয়ার মতো রোগী পাওয়া যায়নি।’

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, বাংলামোটর ও পরীবাগের দিকে চলে যান। থেমে থেমে প্রায় এক ঘণ্টা ধরে এসব এলাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁরা শাহবাগে এসে আবার জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ হাজারখানেক বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের সঙ্গে সংঘর্ষ: ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন শাহবাগে

আপডেটের সময়: ০৯:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬