দীপু চৌধুরীর মৃত্যুতে বাহাউদ্দিন নাছিমের শোক

  • আপডেটের সময়: ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / 385

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে দীপু চৌধুরী মৃত্যুবরণ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীপু চৌধুরীর মৃত্যুতে বাহাউদ্দিন নাছিমের শোক

আপডেটের সময়: ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩