বাংলাদেশে এসে নানা অপরাধে চীনা নাগরিকেরা
- আপডেটের সময়: ০৯:১৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 68
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
এ ছাড়া পারিবারিক ও বিয়ের ভিসায় চীনে গিয়ে পাচারের শিকার অনেক বাংলাদেশি নারী। স্থানীয়দের যোগসাজশে বাসা ভাড়া নেওয়ায় পুলিশের অগোচরেই থেকে যাচ্ছে অনেকের তথ্য।
সম্প্রতি কক্সবাজারে একটি হোটেলে অভিযান চালিয়ে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় জব্দ করা হয় ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ নানা সরঞ্জাম।
এবছরই উত্তরার একটি বাসা থেকে উদ্ধার হয় এক তরুণীকে। পাচারের উদ্দেশে তাকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার হন এক বাংলাদেশি ও দুই চীনা নাগরিক।
এর আগে গতবছর উত্তরার একটি বাসায় পাওয়া যায় চীনের ওয়াং বো-র মরদেহ। তদন্তে জানা যায়, পুরোনো বিরোধের জেরে চীন থেকে এসে তাকে হত্যা করে পালিয়ে যায় খুনিরা।





















