দেশের ৭৫ কারাগারে বন্দি ৭৭ হাজারের বেশি, ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ

  • আপডেটের সময়: ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 125

দেশের ৭৫টি কারাগারে বর্তমানে অনুমোদিত ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কুমিল্লা-৪ আসনের এনসিপি সদস্য মো. আবুল হাসনাতের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদে লিখিতভাবে এ তথ্য দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন।

তিনি বলেন, পুরুষ বন্দিদের জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দিদের জন্য ২ হাজার ২৯ জনের ধারণক্ষমতা রয়েছে। বর্তমানে কারাগারগুলোতে ৭৪ হাজার ৩৬ জন পুরুষ ও ২ হাজার ৭৭ জন নারী বন্দি আটক আছেন।

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকার কারণে কিছু কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে বলেও স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে।

উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং তখন সর্বমোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি এবং খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে বন্দি ধারণক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৭৫ কারাগারে বন্দি ৭৭ হাজারের বেশি, ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ

আপডেটের সময়: ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬