দেশবাসীকে ঈদুল আজহা উপলক্ষে সালেহ চৌধুরীর শুভেচ্ছা
- আপডেটের সময়: ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 369
বিডি সমাচার ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্যালেন্ট কেয়ার এডুকেশনের (টিসিই) ফাউন্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিডি সমাচার ২৪ ডটকমের সহকারী সম্পাদক মো. সালেহ চৌধুরী।
তিনি বলেন,ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ‘ঈদ মোবারক’।
সালেহ চৌধুরী বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে সর্বস্তরের মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
তিনি বলেন, ‘ঈদুল আযহার শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।’
ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।




















