বিএইচবিএফসি-তে ইনোভেশন শোকেসিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ১১:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 229

১৪-১৫মে মানিগঞ্জ জেলায় অবস্থিত ডেরা রিসোর্ট-এর কনফারেন্স হলে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫-২৬ এর অংশ হিসাবে আওতাধীন অফিসসমূহের অংশগ্রহনে ইনোভেশন শোকেসিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দু’দিনের এ ওয়ার্কশপে মোট চারটি গ্রুপ অংশগ্রহণ করে। গ্রুপসমূহ বিএইচবিএফসি’র চারটি জরুরী নাগরিক সেবা অধিকতর গ্রাহকবান্ধব ও ডিজিটালাইজড করণে এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, ধাপসমূহ কমিয়ে আনা এবং অনলাইন প্রযুক্তি ভিত্তিক করণের উপায় নিয়ে হাতে-কলমে কাজ করে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ইনোভেশন কর্মকর্তা ফরিদা ইয়াসমিন-এর পরিচালনা ও নির্দেশনাায় এ চারটি সেবার যুগোপযোগী ও আধুনিক প্রসেস-ম্যাপ প্রণয়নসহ এসব সেবা অনলাইন উপযোগী করণের খুটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণাপত্র পস্তুত করা হয়।

কর্মশালার শেষ পর্বে এ চারটি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে “অনলাইনে বন্ধকী দলিল ও অন্যন্য কাগজ ফেরত সহজিকরণ” শীর্ষক আইডিয়াটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণা নির্বাচন করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ ধারণাটি পরবর্তীতে মন্ত্রনালয় পর্যায়ে অন্যান্য প্রতিষ্ঠানের অনুরূপ উদ্ভাবনী ধারণার মধ্যে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা পর্বে উপস্থাপিত হবে।

এ ওয়ার্কশপের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালোনা পর্ষদের চেয়ারম্যান এ.এস.এম আব্দুল হালিম।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম সরদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সমগ্র আনুষ্ঠানিকতা সমন্বয় করেন।

বিএইচবিএফসির সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক এবং উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এ কর্মশালায় সক্রিয় ভূমিকা পালন করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএইচবিএফসি-তে ইনোভেশন শোকেসিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬