জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেটের সময়: ১০:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 169
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ৪৫ মিনিটে এ ভাষণ প্রদান শুরু করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। তাঁর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা তিনটার দিকে সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ট্যাগ :





















