১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে নামছে ইইউর প্রতিনিধি দল

  • আপডেটের সময়: ০৭:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 196

১৭ জানুয়ারি থেকে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।

নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ১৭ জানুয়ারি থেকে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।

এই সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন।

তারা জানিয়েছেন, ১৭ জানুয়ারি থেকে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এ ছাড়া, নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

ইইউ প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে নামছে ইইউর প্রতিনিধি দল

আপডেটের সময়: ০৭:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬