বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেটের সময়: ০২:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 140

মহান বিজয় দিবসে এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না।

বিজয় দিবসের প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই বিজয় দিবস উদ্‌যাপন করবে। বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই। আগে যেমন ছিল এবারও কর্মসূচি থাকবে; বরং আগের চেয়ে কর্মসূচি বেশি হবে। তবে এবারও প্যারেড কর্মসূচি হবে না।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশে অস্থিরতা বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রায় ঘোষণার পর অস্থিরতা হয়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময়: ০২:৪৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫