রোহিঙ্গাদের জন্য এর বেশি করার নেই বাংলাদেশের: ইউনূস

  • আপডেটের সময়: ০৩:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 192

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়।

সোমবার কক্সবাজারে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। তিনি সংকট সমাধানে সাত দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন।

রয়টার্স লিখেছে, আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গার অর্ধেকই শিশু, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং প্রশাসনের ওপর তীব্র চাপ পড়েছে বলে জানান শান্তিতে নোবেলজয়ী ইউনূস।

তিনি বলেন, “আমাদের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে, এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ জোগাড় করার আর কোনো সুযোগ দেখি না।”

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার নেই বাংলাদেশের: ইউনূস

আপডেটের সময়: ০৩:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫