তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

  • আপডেটের সময়: ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 190

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিককরণে জোর দেবে ঢাকা, আর ইসলামাবাদ চাইবে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দিতে। আলোচনায় ব্যবসা, বিনিয়োগ, কৃষি, লোকজনের চলাচল সুগমকরণসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।

প্রসঙ্গত, বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান তিনি। এক যুগ পর এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

আপডেটের সময়: ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫