অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: জরিমানা আদায়
- আপডেটের সময়: ০৮:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 259
নিজস্ব প্রতিবেদক:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এলএলসি নিয়মিত অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চালাচ্ছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার গাজীপুরের বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ২০টি বহুতল ভবন এবং ৫টি টিনশেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের কারণে ৬ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট লাইন পাইপ, ৩-৪ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ ও ৫টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর অপসারণ বা জব্দ করা হয়েছে।
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একজন ব্যবহারকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ চন্দ্রা, জোবিঅ-চন্দ্রা আওতাধীন সফিপুর, পশ্চিমপারা, কালিয়াকৈর, গাজীপুর এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই দিনে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ (গুলশান কার্যালয়)-এর আওতাধীন বাউনিয়া, তুরাগসংলগ্ন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে, এম/এস ট্যাক্স ওয়ার্ল্ড ফুড ডেজিং ও এস এম ওয়াশিং প্ল্যান্ট নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভবে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহার করায় সংযোগটি ও আনুমানিক ৫৪টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় বিভিন্ন ব্যাসের ২০০ ফুট লাইন পাইপ ও ৬টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর অপসারণ বা জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ২ জন বাণিজ্যিক ও ২ জন আবাসিক ব্যবহারকারীর কাছ থেকে সর্বমোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক বিক্রয় বিভাগ-রূপগঞ্জ, জোবিঅ-রূপগঞ্জ আওতাধীন মুড়াপাড়া, রূপগঞ্জ, মাসুমাবাদ রূপগঞ্জ এবং হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ বা সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে, আল মদিনা হোটেল অ্যান্ড সুইটস, সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও নামবিহীন বিরিয়ানির দোকান এবং প্রায় ২ কিমি এলাকার আনুমানিক ১৯০ বাড়িতে ২১০ টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় বিভিন্ন ব্যাসের ৬২ ফুট লাইন পাইপ, হোস পাইপ ৫০ ফুট ও ১টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর অপসারণ ও জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২ জন বাণিজ্যিক ব্যবহারকারীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকার ৮টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।





















