মাইলস্টোন দুর্ঘটনায় মৃত ৩৩, হাসপাতালে ৫০ জন

  • আপডেটের সময়: ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 149

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে রাজধানীর সাতটি হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৫ জুলাই) এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

তিনি বলেন,

‘বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়।’

বর্তমানে ভর্তি ৫০ জনের মধ্যে ৪০ জন রয়েছেন বার্ন ইন্সটিটিউটে, ৮ জন সিএমএইচে, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইলস্টোন দুর্ঘটনায় মৃত ৩৩, হাসপাতালে ৫০ জন

আপডেটের সময়: ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫