‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়
- আপডেটের সময়: ০৫:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 263
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৫ মে (রবিবার) ২০২৫ জনাব মিল্টন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুর, জোবিঅ-জয়দেবপুর আওতাধীন ছয়দানা, মালেকের বাড়ি, মেম্বার বাড়ি রোড, মেট্রো গাছা থানা, গাজীপুর এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ০৩টি স্পটের আনুমানিক ০১ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ২০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় বিভিন্ন ব্যাসের আনুমানিক ৩২০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ ও ৪৫,০০০/-(পয়ঁতাল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ট্যাগ :
তিতাস





















