রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার

  • আপডেটের সময়: ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 210

আড়াই ঘণ্টা পর রাজশাহীতে লাইনচ্যুত ঢাকা- চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেলওয়ের কর্মীরা। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এরপরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপর রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির ঠ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার

আপডেটের সময়: ১০:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫