আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত
- আপডেটের সময়: ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 292
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রকাশ্য দিবালোকে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা মোটেও প্রত্যাশা ছিলো না। দেশের সিংহভাগ জনগোষ্ঠীর সমর্থন পেয়ে এ সরকার কেন অপরাধ দমন করতে পারছে না তা নিয়ে জনমনে নতুন করে প্রশ্নের উদ্রেক হয়েছে।
তিনি আরও বলেম, আওয়ামী ফ্যাসিস্টরা দেছ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ষড়যন্ত্রকারীরা একেক সময় একেক পোশাকে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখন চুরি, ডাকাতি আর ধর্ষণের মতো ভয়াবহ পোশাকে তাদের আবির্ভাব হয়েছে। এদেরকে কঠোরহস্তে দমন করতে হবে।
আজ সোমবার বিকালে নগর কার্যালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ নজরুল ইসলাম খোকন, মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দীন, প্রভাষক শফিকুল ইসলাম শাহিন প্রমুখ।





















