ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়: শায়খ আহমাদুল্লাহ

  • আপডেটের সময়: ০৪:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 246

শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা লিখেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ লেখেন, ভ্যালেন্টাইনস ডে এ দেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতি বর্জন করুন। পবিত্র জীবনযাপন করুন।

গত ১০ ফেব্রুয়ারি দেয়া এক পোস্টে তিনি লেখেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।

তিনি লেখেন, আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। যেসব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।

তিনি আরও লেখেন, ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়: শায়খ আহমাদুল্লাহ

আপডেটের সময়: ০৪:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫