সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

  • আপডেটের সময়: ১০:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 201

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
রোববার (২৬ জানুয়ারি) মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

জানা গেছে, তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫