শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান
- আপডেটের সময়: ০২:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 294
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানেও হামলা হয়নি।
ট্যাগ :





















