কোটা আন্দোলনে সহিংসতা: ঢাকায় গ্রেফতার ৩ হাজার ছাড়ালো

  • আপডেটের সময়: ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • / 236

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি।

এসব মামলায় এ পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী।

সোমবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১ আগস্ট পর্যন্ত ঢাকায় ৩০১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির ৫০টি থানায় মোট মামলা হয়েছে ২৭৪টি। এসব মামলায় গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটা আন্দোলনে সহিংসতা: ঢাকায় গ্রেফতার ৩ হাজার ছাড়ালো

আপডেটের সময়: ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪