বেনজির ইস্যুতে কারও দায় নেবে না পুলিশ: আইজিপি

  • আপডেটের সময়: ০২:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 208

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশ প্রধান জানান, পুলিশ বসে নেই, তারা কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আইজিপি বলেন, ‘অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।’

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেনজির ইস্যুতে কারও দায় নেবে না পুলিশ: আইজিপি

আপডেটের সময়: ০২:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪