জুনেই ঢাকা সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি

  • আপডেটের সময়: ০১:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 188

জুনের শেষ দিকে ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদির এটা হবে প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ ও ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। শপথের দিন সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করার পর ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর চলতি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রথম বিদেশি অতিথি হিসেবে দ্বিপক্ষীয় সফর করার কথা ছিল শেখ হাসিনার। নরেন্দ্র মোদি তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে শেখ হাসিনা নয়াদিল্লি সফর করেন।

তবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ায় ঢাকার প্রত্যাশা, এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি সফরে ৯ জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রণ গ্রহণও করেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে প্রাথমিকভাবে ২৭-২৮ জুন সফরসূচি সাজানোর কাজ চলছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুনেই ঢাকা সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি

আপডেটের সময়: ০১:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪