ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ১০:১৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / 278

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়াসহ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন আজ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।

জেলায় এ পর্যন্ত ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ ছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকার এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বাসস

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১০:১৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪