‘গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী-বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা’

  • আপডেটের সময়: ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / 180

তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ৪৪ বছরের সবচেয়ে সাহসী ও বিচক্ষণ নেতা বলে আখ্যায়িত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আজকে বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান তা শেখ হাসিনার ম্যাজিক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিমের কন্যা ডাক্তার নুজহাত, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মজানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী-বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা’

আপডেটের সময়: ০৮:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪