তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে শাহজালালে

  • আপডেটের সময়: ১২:১৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / 195

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে পাঁচ থেকে সাত মে তিনদিন ৩ ঘণ্টা করে শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপনা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, এই ৩ দিন মধ্যরাতে ৩ ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে। এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই ৩ দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিনদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে শাহজালালে

আপডেটের সময়: ১২:১৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪