ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু
- আপডেটের সময়: ১০:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / 200
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু
ঈদের ছুটির শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টায় অনলাইনে পশ্চিমাঞ্চলের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।
টিকিট ক্রয় সহজ করতে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে শুরু হয়। এছাড়া পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। অন্যদিকে যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
বুধবার যারা টিকিট সংগ্রহ করবে তারা আগামী ১৩ এপ্রিল ভ্রমণ করতে পারবে। ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট সংগ্রহ করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না।





















