আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
- আপডেটের সময়: ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / 207
আজ বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বেড়েছে।
জানা যায়, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে।
অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।
এর আগে, গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছিলেন।
ট্যাগ :





















