বৃহস্প‌তিবার জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 222

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে নতুন মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। দুইদিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধু কন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। এসময় তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৃহস্প‌তিবার জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১১:০০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪