জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ০৮:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / 216

জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

২০১৮ সালে টানা তৃতীয় মেয়াদে সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত ও মিউনিখ সিকিউরিটি কনফারেন্স দিয়ে তার বিদেশ সফর শুরু করেন।

৬০ বছর ধরে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠান হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও পৃথিবীর বিখ্যাত বহুজাতিক কোম্পানির শীর্ষ নেতৃত্ব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন।

২০২৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ফ্রান্স ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব অংশ নিয়েছিল।

সূত্র : ইউএনবি

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৮:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪