উত্তরায় আবাসিক ভবনে আগুন
- আপডেটের সময়: ০৯:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / 213
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগুন লেগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৩ জানুয়ারি) উত্তরা ৯ নম্বর সেক্টরের ২২ নম্বর বাসায় সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগে। বিষয়টি ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরায় একটি ষষ্ঠতলা আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ারের এ কর্মকর্তা।
ট্যাগ :





















