সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ০৫:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / 235

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস বিষয়টি জানিয়েছেন।

গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৫:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪