গুলিস্তানে বাসে আগুন

  • আপডেটের সময়: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 227

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে যাত্রীবাহী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৩ মিনিটের দিকে গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুনের খবর আসে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত ৩০ নভেম্বর ভোর ৬টা থেকে রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গুলিস্তানে বাসে আগুন

আপডেটের সময়: ০৫:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩