নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

  • আপডেটের সময়: ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / 246

নিজস্ব প্রতিবেদক

গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন অংশে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের নাগরিকদের মৃত্যুতে আজ (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

আপডেটের সময়: ১১:৪১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩