মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ১১:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / 264

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের জন্য আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল ১১টার দিকে তিনি মাওয়া রেলওয়ে স্টেশনে পৌঁছান।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে অতিথিদের নিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ট্রেনে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুরে এক জনসভায় ভাষণ দেবেন।

গত বছরের জুনে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর দুই মাস পর পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেল সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে। মোংলা বন্দরকে যুক্ত করায় সদ্য চালু হওয়া এ রেলপথ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে ঢাকা-ভাঙ্গা রেল রুট উদ্বোধন হলেও কিছুদিন পরে এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১১:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩