জাতিসংঘে ভাষণে আজ যেসব প্রসঙ্গ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ০৭:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / 276

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরবেন।

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর ভাষণের পদাঙ্ক অনুসরণ করে ১৭ বারের মতো ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। খবর বাসসের।

এ বছরের ইউএনজিএর মূল প্রতিপাদ্য হলো : ‘আস্থা পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংহতি পুনঃপ্রতিষ্ঠা : সবার জন্য শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্বের লক্ষ্যে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিতকরণ পদক্ষেপ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন ও অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘে ভাষণে আজ যেসব প্রসঙ্গ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৭:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩