ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময়: ০৫:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / 306

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা কমিশন ও ইআরডি বিটের সাংবাদিকদের সংগঠন ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। সংগঠনটির প্রকাশনা ‘স্টেট অব দ্য ডেভেলপমেন্ট : ইমপ্যাক্ট অব মেগা প্রজেক্টস’ এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতেই প্রকাশনীটির উদ্বোধন করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের পক্ষে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি ডিজেএফবি সম্পর্কে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনাকে অবহিত করেন।

বৈঠক শেষে ব্রিফ্রিংয়ের সময় আবারও প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেএফবির প্রকাশনা হাতে নিয়ে আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ডিজেএফবিকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় সংগঠনের নেতাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচির ড.শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মো.মহিউদ্দিন এবং পরিকল্পনা কমিশনে সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিজেএফবির প্রকাশনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩