সদরঘাটে ময়ূর-৭ নামের লঞ্চে আগুন লেগেছে
- আপডেটের সময়: ১২:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / 374
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। আজ বেলা ১১টার দিকে এ আগুন লাগে। লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন। তাঁর সঙ্গে বেলা সাড়ে ১১টার দিকে কথা বলার সময় আগুন জ্বলছিল।
সদরঘাটের যে লঞ্চে আগুন লেগেছে, এর নাম ময়ূর-৭ বলে জানান আনোয়ার হোসেন। তিনি বলেন, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো অবস্থায় ছিল। এতে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ১২ ইউনিট সেখানে চলে গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদরঘাট, সদরঘাট (নদী) ও সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভাতে গেছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ট্যাগ :





















