ঢাকায় র‌্যাব হেফাজতে বাবু চেয়ারম্যান

  • আপডেটের সময়: ০৭:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / 319

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূলহোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব হেফাজতে রয়েছেন।

শনিবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

সংবাদ প্রকাশের জেরে বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার সকালে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে র‌্যাব।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকায় র‌্যাব হেফাজতে বাবু চেয়ারম্যান

আপডেটের সময়: ০৭:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩