সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

  • আপডেটের সময়: ১২:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • / 313

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর সদরঘাট টার্মিনালে নোঙর করা অ্যাডভেঞ্চার-৯ নামে একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট।

রোববার বেলা ১০টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার।

ঢাকা-বরিশালের রুটের এই লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না বলে জানা গেছে। তবে লঞ্চের মাস্টারসহ অন্য কর্মীরা নিরাপদে নেমে গেছেন কি না তা জানা যায়নি।

এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

আপডেটের সময়: ১২:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২