বিমানবন্দর সড়কে চলন্ত গাড়িতে আগুন

  • আপডেটের সময়: ০৯:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • / 357

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে চলন্ত অবস্থায় একটি জিপ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ বিষয়ে বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর সড়কে হঠাৎ একটি জিপ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

অগ্নিকাণ্ডে গাড়ির ভেতরে থাকা কেউ হতাহত হয়নি বলেও জানা গেছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিমানবন্দর সড়কে চলন্ত গাড়িতে আগুন

আপডেটের সময়: ০৯:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১