বিশ্বে সংক্রমণ ২০ কোটি ৪০ লাখ ছাড়াল

  • আপডেটের সময়: ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / 353

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছেই না। প্রতিদিনই আরও কয়েক লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অপরদিকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬ হাজার ৫০৪ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৩ হাজার ১৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৯০ হাজার ৪৪১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ২১৫ জন।

একদিন আগেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৫ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত এবং মৃত্যু দুই-ই বেড়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বে ২২০টির বেশি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩২ হাজার ৬৪১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়েছে উঠেছেন দুই কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৪৭২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৭ হাজার ৪০১ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১০ লাখ ৪৮ হাজার ১৫৩ জন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বে সংক্রমণ ২০ কোটি ৪০ লাখ ছাড়াল

আপডেটের সময়: ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১