৩২ বিমানবন্দর খুলে দিচ্ছে ভারত
- আপডেটের সময়: ০৮:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 207
উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা অবিলম্বে খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।
সোমবার (১২ মে) সরকারের বিবৃতিতে বলা হয়, “যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে ০৫:২৯ ঘটিকা পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হচ্ছে।”
তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান। কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগ :



























