খুন হয়েছেন আনোয়ারুল আজিম, বলছে ভারতীয় গণমাধ্যম

  • আপডেটের সময়: ১২:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 175

আন্তর্জাতিক ডেস্ক

চিকিৎসার জন্য ভারতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবর বলছে, বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সংবাদপত্র সংবাদ প্রতিদিন’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাকে খুন করেছে তার তদন্তে নেমেছে পুলিশ প্রসাশন।

টিভি নাইট বাংলা’র প্রতিবেদনও বলছে একই কথা। অনলাইন এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশের সংসদ সদস্য আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না।

পশ্চিমবঙ্গের আরেকটি অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, বুধবার সকালে নিউটাউনের একটি অভিজাত আবাসন থেকে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি খুন হয়েছেন নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি। ঘটনার তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৬ মে সকাল থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এ ঘটনায় গত শনিবার (১৮ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বন্ধু শ্রী গোপাল বিশ্বাস কলকাতার বরানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুন হয়েছেন আনোয়ারুল আজিম, বলছে ভারতীয় গণমাধ্যম

আপডেটের সময়: ১২:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪