থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৭

  • আপডেটের সময়: ০৮:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / 229

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

দেশটির সুফান বুরি প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় সময় দুপুর ৩টায় এ বিস্ফোরণ হয়। যা রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের ব্যাপারে প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকে টেলিফোনের মাধ্যমে অভিহিত করা হয়েছে। খবর আলজাজিরা।

ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
সুফান বুরির স্থানীয় উদ্ধারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি খালি ধান ক্ষেতের পাশে ধ্বংসাবশেষ এবং মানবদেহের ক্ষতবিক্ষত অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছে।

ফেব্রুয়ারিতে চীনা নববর্ষ উদযাপিত হবে। এই নববর্ষের আগে আতশবাজির চাহিদা বেড়ে যায়।

বার্তাসংস্থা রয়টার্সকে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে জীবিত পাওয়া যায়নি।

পুলিশ কর্নেল থিরাপোজ রাওয়ানবান বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘অনেকে নিহত হয়েছেন। আমরা দেখছি কতজন মানুষ নিহত হয়েছেন। আমরা অন্য কোনো বাড়ি অথবা ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী কোনো মানুষকে ক্ষয়ক্ষতির শিকার হতে দেখিনি।’

গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির কারখানায় একই ধরনের দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জন প্রাণ হারান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৭

আপডেটের সময়: ০৮:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪