পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫০
- আপডেটের সময়: ০৪:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / 282
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই আত্মঘাতী হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আরব নিউজের খবর।
আত্মঘাতী বিস্ফোরণটি একটি মসজিদের কাছে ঘটে, যেখানে মানুষ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে উদযাপন করতে জড়ো হয়েছিল।
দেশটির সহকারী কমিশনার এক বিবৃতিতে বিস্ফোরণটিকে ‘বিশাল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘মানুষ মদিনা মসজিদে জড়ো হওয়ার পরে একটি মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, তখনই বিস্ফোরণ ঘটে।’
ট্যাগ :



























