পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা
- আপডেটের সময়: ১০:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / 277
আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে, হামাসের এক যোদ্ধাসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
রোববার পশ্চিম তীরের তুলকারেম শহরের শরণার্থী শিবিরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের অভিযানে ইসরাইলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। ২১ বছর বয়সী আসিদ আবু আলি এবং ৩২ বছর বয়সী আব্দুল রহমান আবু দাগাশ ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া ক্যাম্পের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
ট্যাগ :



























