পাকিস্তানে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ১৬
- আপডেটের সময়: ১২:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / 286
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে নারী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
রোববার পিন্ডির ভাট্টিয়ান শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়,বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিলো। পথে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় একটি ডিজেল বহনকারী পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন লেগে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, বাসটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার পরপর লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে।
ট্যাগ :



























