ঢাকায় আসছেন উজরা জেয়া

  • আপডেটের সময়: ০৯:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 273

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকায় আসছেন উজরা জেয়া
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসছেন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে, নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর এবারই যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকায় সফর করবেন।

চারদিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসছেন উজরা জেয়া। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। এছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করবেন।

তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকায় আসছেন উজরা জেয়া

আপডেটের সময়: ০৯:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩