নিউজিল্যান্ডে তিন রেস্তোরাঁয় কুড়াল হামলা
- আপডেটের সময়: ০৪:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / 236
আন্তর্জাতিক ডেস্কঃ
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে তিনটি চাইনিজ রেস্তোরাঁয় কুড়াল নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার নর্থ শোর এবং অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র বলেছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা স্থিতিশীল। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে চতুর্থ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলাকারী সোমবার রাতে তিনটি চাইনিজ রেস্তোরাঁ- ঝাংলিয়াং মালাটাং, ইউ’স ডাম্পলিং কিচেন ও মায়া হটপটে প্রবেশ করে এবং এলোপাথারিভাবে কুড়াল চালিয়ে মানুষের ওপর আক্রমণ শুরু করে।
ট্যাগ :



























