ইউক্রেনের সঙ্গে সংহতির ‘প্রমাণ’ দিন : ইইউকে জেলেনস্কি
- আপডেটের সময়: ০১:৪০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / 289
আন্তর্জাতিক ডেস্কঃ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের ইউক্রেনের সঙ্গে সংহতির ‘প্রমাণ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১ মার্চ) ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান।
ভাষণে তিনি বলেন, ‘ইইউ ইউক্রেনকে সঙ্গে নিলে আমরা আরও শক্তিশালী হবে, এটা নিশ্চিত। তবে আপনাদের ছাড়া আমরা একা হয়ে পড়ব।’
ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, ‘প্রমাণ করুন, সংকটের এই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন। প্রমাণ করুণ, ইউক্রেনকে আপনারা ছেড়ে যাবেন না।’
মঙ্গলবার সকালে রুশ হামলা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। সেই আবেদনে ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীর প্রাথমিক সম্মতি মেলায় মঙ্গলবার রাতেই ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানান তিনি।



























